Exclusive Wooden Flower Plant Satnd-IEFS07

Tk 3,590.00Tk 4,500.00-20%

Vendor:Iconic Emporium

Category:Flower Plant Stand

কালার সিলেক্ট করুন: কফি কালার
Select colour
Quantity:
Order On WhatsApp

বাড়ির কোণায় আনুন এক প্রাকৃতিক ছোঁয়া ও নান্দনিক সৌন্দর্য — Iconic Emporium নিয়ে এসেছে স্টাইলিশ ও লাক্সারি ডিজাইনের Plant Stand।
এই প্ল্যান্ট স্ট্যান্ডটি শুধু আপনার গাছগুলোকেই করবে আকর্ষণীয় প্রদর্শন নয়, বরং ঘরের প্রতিটি কোণায় আনবে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া ও এক পরিমিত শোভা। ড্রইংরুম, ব্যালকনি কিংবা বেডরুম—সব জায়গাতেই মানানসই এই ডিজাইনটি আপনার স্পেসে আনবে এক আভিজাত্যপূর্ণ ভারসাম্য।

আমাদের প্রতিটি পণ্যেই থাকছে ১০ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যা নিশ্চিত করে দীর্ঘস্থায়ী আস্থা ও মান।

Material:

১০০% সলিড মেহগুনি কাঠের তৈরি, যা দীর্ঘস্থায়ী, মজবুত ও পরিবেশবান্ধব। কাঠের প্রাকৃতিক রঙ ও টেক্সচার প্রতিটি পণ্যকে করে তোলে অনন্য ও প্রিমিয়াম মানের।

Size (পরিমাপ):

  • উচ্চতা: ৪৮ ইঞ্চি
  • দৈর্ঘ্য: ২২ ইঞ্চি
  • প্রস্থ: ১৪ ইঞ্চি

 

আইকনিক এম্পোরিয়াম-এ আমরা অত্যন্ত যত্নসহকারে এবং দ্রুততার সাথে পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আমাদের শিপিং সংক্রান্ত নিয়মাবলী নিচে দেওয়া হলো:

ডেলিভারি এরিয়া: আমরা দেশের অন্যতম শীর্ষস্থানীয় কুরিয়ার সার্ভিস "স্টেডফাস্ট কুরিয়ার"-এর মাধ্যমে সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি।

ডেলিভারি চার্জ: আমাদের প্রতিটি সফল ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি! অর্থাৎ পণ্য রিসিভ করলে আপনাকে কোনো অতিরিক্ত ডেলিভারি ফি দিতে হবে না।

রিটার্ন শিপিং চার্জ:
পণ্য এবং সবকিছু ঠিকঠাক থাকার পরও যদি আপনি কোনো যৌক্তিক কারণ ছাড়া পণ্যটি রিসিভ না করে রিটার্ন করতে চান, তবে কুরিয়ারের রিটার্ন ডেলিভারি চার্জ কাস্টমারকে পরিশোধ করতে হবে। (আপনার এই ছোট সহযোগিতা আমাদের একটি বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে)।

ডেলিভারি লোকেশন ও ফ্লোর পলিসি: কুরিয়ারের নিয়ম অনুযায়ী পণ্য আপনার ভবনের নিচতলা (Ground Floor) পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। বিশেষ প্রয়োজনে বা ভারী ফার্নিচার ভবনের উপরে (যেমন: ২য় থেকে ১০ম তলা) তুলতে হলে, লিফট না থাকলে বা লেবার প্রয়োজন হলে ২০০-৯০০ টাকা অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে, যা ডেলিভারি ম্যানকে সরাসরি প্রদান করতে হবে।

ডেলিভারি সময়:
অর্ডার চূড়ান্ত হওয়ার পর পণ্য তৈরি ও গুণগত মান পরীক্ষা করে কাস্টমারের কাছে পৌঁছাতে সাধারণত ৮ থেকে ১৪ কার্যদিবস সময় লাগে। ঢাকার বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ কারণে সামান্য সময় বেশি লাগতে পারে।

পেমেন্ট পলিসি: আমাদের রেডি বা রেগুলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ "ক্যাশ অন ডেলিভারি" (Cash on Delivery) সুবিধা দিয়ে থাকি। অর্থাৎ পণ্য হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন। তবে, যদি আপনি নিজের পছন্দমতো কোনো সাইজ বা ডিজাইন "কাস্টমাইজ" করে নিতে চান, সেক্ষেত্রে ১০-২০% অ্যাডভান্স বা বুকিং মানি প্রযোজ্য হবে।

কাস্টমারদের সর্বোচ্চ সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। পণ্য ক্রয়ের পর কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য আমাদের একটি সহজ রিটার্ন পলিসি রয়েছে:

ডেলিভারি অন-স্পট চেকিং (বাধ্যতামূলক): ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনাকে অবশ্যই পণ্যটি আনবক্স করে সম্পূর্ণ চেক করে নিতে হবে। পণ্য ঠিক আছে কিনা তা দেখে নিশ্চিত হয়ে সাইন করবেন। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো প্রকার ভাঙা, স্ক্র্যাচ বা ড্যামেজের কমপ্লেইন বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য?

১. পণ্যটি যদি পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত (Damaged Product) হয়।
২. যদি ভুল সাইজ (Wrong Size) বা ভুল রঙের (Wrong Color) পণ্য ডেলিভারি দেওয়া হয়।

রিটার্ন খরচ: উপরে উল্লেখিত ভুলের কারণে (ড্যামেজ বা ভুল প্রোডাক্ট) যদি পণ্য রিটার্ন করতে হয়, তবে কাস্টমারকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে আমরা পণ্যটি রিটার্ন নিয়ে নেব এবং সঠিক পণ্যটি পুনরায় পাঠাবো।

রিফান্ড পলিসি (টাকা ফেরত):
যদি কোনো কারণে আমরা আপনাকে সঠিক বা বিকল্প পণ্যটি দিতে ব্যর্থ হই, তবে পণ্য আমাদের কাছে ফেরত আসার ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অগ্রিম নেওয়া টাকা (যদি থাকে) রিফান্ড বা ফেরত দেওয়া হবে।

Orders ship within 7 to 14 business days.

Free shipping all over the Bangladesh. Orders ship within 7 to 14 business days.

Loved by Homes Across Bangladesh

See how our furniture helps customers create cleaner, smarter, and more organized spaces.

Customer Reviews

No reviews yet. Be the first to share your experience.

Write a review